চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৬:৩০ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুরে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সোমবার (২৫ মে) দুপুরের পর গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাইক্রোবাস চালকের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার হালিম শেখ (৫৮), আজিজুর রহমান (৪৫), ফাতেমা (৪২), তাহসিনা (২০), রিফাত আলী (২০), মামুন দাড়িয়া (৪২) এবং প্রাইভেটকার চালক খুলনার ছোট বয়রার রাব্বি (২৯)।

Reneta

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী ‘কোটালীপাড়া স্টার এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সোনাশুর এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই পেছন থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

অন্যদিকে মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তির পর আরও একজন মারা যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাড়কের পুলিশ লাইন মোড়ে সড়কের ওপর দাঁড়িয়ে পৌর টোল আদায়ের সময় ট্রাকচাপায় রাজ নামে এক যুবক নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটালীপাড়া স্টার এক্সপ্রেসঢাকা-খুলনা মহাসড়কত্রিমুখী সংঘর্ষনিহতসড়ক দুর্ঘটনাসোনাশুর
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT