চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও ৩ মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে সংঘর্ষের সময় জনতার ভিড় ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর ফলে মোট মামলার সংখ্যা ১৫টি।

এসব মামলায় আসামি করা হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষকে, যাদের মধ্যে অন্তত দেড় হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী রয়েছে। বাকি আসামিদের বড় অংশই নারী, শিশু এবং সাধারণ নীরিহ মানুষ।

গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌরপাক এলাকায় এনসিপি আয়োজিত একটি সমাবেশকে কেন্দ্র করে সেনা ও পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবন এবং সমাবেশস্থলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসময় সমাবেশের মঞ্চ, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়। এর জেরে প্রথম দফায় ১২টি মামলা হয়, যার মধ্যে ৫টি হত্যা মামলা। নতুন করে আরও ৩টি মামলা যুক্ত হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, এসব মামলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর, এমনকি নারী ও শিশুদেরও আসামি করা হয়েছে।

তারা দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে পলাতক অবস্থায় রয়েছে। ১৬ জুলাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই বলেও মনে করেন তারা।

Reneta

গোপালগঞ্জে এনসিপির সমাবেশের এক সপ্তাহ আগে থেকেই এনসিপির কিছু সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ভাঙার হুমকি দিয়ে আসছিলেন। তাদের দাবি, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সমাবেশে উপস্থিত হয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দেন, যা স্থানীয় জনগণকে প্রবলভাবে উত্তেজিত করে তোলে। এরপরই গোপালগঞ্জের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং এনসিপির সমর্থকদের প্রতিহত করতে চায়।

অবস্থার অবনতি দেখে হাসনাত আব্দুল্লাহ ও অন্যান্য এনসিপি নেতারা সেনাবাহিনীর গাড়িতে করে সমাবেশস্থল ত্যাগ করেন। তবে অভিযোগ উঠেছে, এরপর সেনা ও পুলিশের সদস্যরা এনসিপির পক্ষ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের ওপর গুলি চালায়, যাতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ঘিরে শহরের পৌরপাক, লঞ্চঘাট, কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা টায়ার ও গাছের গুড়ি জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আতঙ্ক সৃষ্টি করে। তারা জেলা প্রশাসকের বাসভবন ও এনসিপির সমাবেশস্থলেও ভাঙচুর চালায়।

এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ সদস্যরা এখনো মাঠে রয়েছে, এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরও ৩ মামলাএনসিপি সমাবেশগোপালগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT