জনপদ

ঈদযাত্রায় মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

মহাসড়কে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আহত ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর সদরের আমজাদ হোসেন ও তার দুই ছেলে রাতুল, অতুল। তারা মাইক্রোবাস‌যো‌গে ঢাকা থে‌কে শেরপুর যা‌চ্ছিল।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আগে থেকেই সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা ও ২ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩জন।

তিনি আরও জানান, হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…