রংপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রংপুরে পিকআপ ইউটার্ন নিতে গিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ভোর ৪টায় নগরীর দমদমা এলাকায় বালুবাহী ট্রাকটির ধাক্কায় পিকআপে থাকা হেল্পার আরিফ, পীরগাছার সাতদরগা এলাকার শাহিনা ও ছেলে ওয়ালিদ স্বাধীন ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত পিকআপের চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






