জনপদ

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় নিহত ৩

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত ও রাস্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা সংকেত ও রাস্তার দৃশ্য, যেখানে একটি ট্রাফিক লাইট ও সড়ক চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে লোবেটের গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের পেছনে থাক্কা দিয়ে উল্টে যায় পিকআপটি। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়:টাঙ্গাইল নিহত ৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…