চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রবিউল হক রবিরবিউল হক রবি
১০:০৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৩
জনপদ, ফেনী
A A

ফেনীতে তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনীর দাগনভূঁঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মো. শাহপরান (৩৫), নোয়াখালীর হাতিয়া উপজেলার রেহানিয়া এলাকার ফারুক উদ্দিন (২৩) ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ফল ব্যবসায়ী জাফর আহমদ (৩৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক ও ফল ব্যবসায়ী জাফর আহমদ গুরুতর আহত হন। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর জাফর আহমদকে মৃত ঘোষণা করা হয়। অটোরিকশাচালক বর্তমানে চিকিৎসাধীন।

অপরদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া এলাকায় পেছনের চাকা ফেটে দ্রুতগামী একটি মোটরসাইকেল চালকসহ সড়কের ওপর উল্টে যায়। এতে চালক মো. শাহপরান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মোড় এলাকায় একটি দ্রুতগামী লরি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ফারুক উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবারের ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে নিহত হন জাফর আহমদ, তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফতেহপুরমহিপাল হাইওয়ে থানাসড়ক দুর্ঘটনায় নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬

শুক্রবার পুনঃপ্রচার হবে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

জুন ৪, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

জুন ৪, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুতই শুরু হবে

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT