চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিকআপের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, খুলনা, জনপদ
A A
পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অনেক. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মাসুদ রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে যাচ্ছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছে এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়। পরে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনায় সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT