জনপদ

পদ্মা সেতু ও হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহত ৩

পদ্মা সেতু ও হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় একটি ট্রাক উল্টে গেছে এবং অন্য একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে পিকআপে থাকা দুই জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও তিন জন। দুর্ঘটনার কারণে সেতুর দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য। পৃথক আরেক ঘটনায় মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে আরেকজন নিহত।

রবিবার রাত সোয়া ১১ টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নাম্বার পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল কয়েকঘন্টা বন্ধ থাকার পর গভীর রাতে চালু হয়েছে। পিকআপটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেতুর উপর থেকে সরিয়ে নেয়।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে। নিহতদের মধ্যে কাউসার পিক আপের হেল্পার ও রাজু পিকআপের মালিক এর ভাই বলে জানা গেছে।

এদিকে আজ সকালে টাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিমতলা নামক স্থানে মাছভর্তি ট্রাকের সঙ্গে সিএজির সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বিষয়:পদ্মা সেতু সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…