গাজীপুর

গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ফলে নারীসহ তিনজন নিহত হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা থেকে ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাওনা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী এবং অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…