জনপদ

নওগাঁয় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নওগাঁয় দুর্ঘটনা তদন্তে পুলিশ ও ফোর্সের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁয় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ফোর্সের সদস্যরা তদন্ত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নওগাঁর মান্দায় পিকআপ ও ট্রাকের মিখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, রাত ৯টার দিকে নওগাঁ থেকে একটি ড্রামট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় সাবাই এলাকায় বিপরীত দিক থেকে আসা ১০ থেকে ১২ জন শ্রমিক বোঝাই পিকআপ এর সাথে সংঘর্ষ বাধে ট্রাকটির। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় কমপক্ষে ৭ জন। আহতদের স্থানীয় মান্দা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা ওসির।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে হতাহতদের কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

বিষয়:নওগাঁ নিহত ৩ পিকআপ মুখোমুখি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…