অপরাধ

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

জনসমাগমে জমি বিরোধের ঘটনায় মানুষজন ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের চিলাখানায় জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন  কয়েকজন।

পুলিশ জানায়, দুলাল গং ও আলতাফ গংয়ের সাথে ১৮ শতক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিলো। এর ধারাবাহিকতায় দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

নিহতরা হলেন, মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলছুম বেগম ও আলতাফ হোসেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:৩ জন নিহত কুড়িগ্রাম জমি নিয়ে সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…