চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‎রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
২:২৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।

‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছে।

‎জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়।

‎নিহতরা হলেন, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

‎এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমানে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারনে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে মারা যায় দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে। সিএনজি ও ভটভটি ঘটনাস্থলে পড়ে আছে।

Reneta

‎এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে। সিএনজি ও ভটভটি উদ্ধার করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৩রাজশাহীসিএনজি-ভটভটির সংঘর্ষে
শেয়ারTweetPin

সর্বশেষ

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

হাতিরঝিলে সতর্কতাহীন স্পিড ব্রেকার, ঝুঁকিতে চালকরা

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ফ্রান্সের ‘বিশেষ’ পারফরম্যান্স প্রত্যাশা করছি: ওয়াসিম ইকবাল

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্যান্ডে পুতিন সমালোচক এক রুশ শিল্পীকে গুলি করে হত্যা

জুন ১৬, ২০২৬

চ্যানেল আই বার্তাকক্ষে সমর্থনে এগিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৬, ২০২৬

মেসি-এমবাপে-হালান্ডের বিশ্বকাপ শুরু হচ্ছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT