জনপদ

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শিশুর হাত পানিতে ডুবে থাকা অবস্থায় দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ১৭ জুলাই বিকেলে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—ফুলবাগচালা ইউনিয়নের হরিণধরা গ্রামের আলামিন মিয়ার ছেলে সোহান মিয়া (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুন মিয়ার ছেলে নাঈম (৫)।

ফুলবাগচালা ইউনিয়নের মো. ফরিদ আলী জানান, সোহান মিয়া তার মায়ের সাথে হাগুড়াকুড়ি গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে প্রতিবেশি আকাশ ও নাঈমের সাথে বাড়ির বাইরে খেলতে যায়। এসময় সবার অজান্তেই তারা বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর বিকেলে পুকুর থেকে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন ওই তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্বজনরা মরদেহগুলো বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:টাঙ্গাইলের মধুপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…