জনপদ

উপজেলা নির্বাচনে বাবার ভোট দিতে এসে ছেলে আটক

বিচারাধীন যুবককে আটক করছে পুলিশ, ভোট কেন্দ্রে নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট কেন্দ্রে একজন যুবককে আটক করছে পুলিশ, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ষষ্ঠধাপে প্রথম উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে এসে আটত হয়েছে ছেলে নাজমুল (১৪)। বুধবার ৮ মে দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ।

আটককৃত নাজমুল সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

সুবকচনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করে।

প্রিজাইডিং অফিসার বলেন, এ বিষয়ে ঊর্ধবতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, উপজেলার সুবকচনা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৬৪২ জন।

বিষয়:উপজেলা নির্বাচন টাঙ্গাইলের মধুপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…