চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী নেতাকে মিষ্টিমুখ করানোয় ৩ বিএনপি নেতাকে শোকজ

সুমন রায় সুমন রায়
৪:৩৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৫
জনপদ, নরসিংদী
A A
বাংলাদেশের তিন বিএনপি নেতা, শোকজের বিষয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতাকে মিষ্টিমুখ করানোয় নরসিংদীতে বিএনপির ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। এদের মধ্যে রয়েছে চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সী, সদস্য মো. ইউনূস মিয়া ও সদস্য ওমর ফারুক।

শনিবার (৪ অক্টোবর) রাতে তাদেরকে দলীয় প্যাডে কারণ দর্শানোর নোটিশটি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর দোয়ানী বাজার বণিক সমিতির কমিটি গঠনের সময় মো. ইউনূস মিয়া ও তার তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক পদে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ইকবালকে মনোনীত করা হয়। কমিটি গঠন শেষে ওই ইকবালকে ‘মিষ্টিমুখ করানো’র ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়।

Banglabid

ঘটনা সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সাবেক চরদিঘলদী ইউনিয়ন ৪ং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি পদপ্রার্থী ছিলেন।

এই ঘটনায় সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সী, সদস্য মো. ইউনূস মিয়া এবং ওমর ফারুককে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে তারা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব পেশ করবেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

নোটিশে স্বাক্ষর করেছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী জেলা বিএনপিমিষ্টিমুখশৃঙ্খলা ভঙ্গশোকজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT