চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্রতিযোগীরা কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন: কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিনজন বাংলাদেশি অংশ নিয়েছেন। যেখানে বিশ্বের ৭৪ দেশের সাথে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারি আবু যর গিফারী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ক্রাউন প্লাজায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে প্রতিযোগিতাটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ছোট গ্রুপে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবেন ক্বারি আবু যর গিফারী।

টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেছেন। অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করে।

Banglabid

প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরো কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয় হয়েছি। আজকে আমার তিলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশ আবারও বিশ্বজয় করতে পারে।

প্রতিযোগী ক্বারি আবু যর গিফারী বলেন, বাংলাদেশ হতে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬-১৭ সালে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে তিনজন প্রতিযোগী এসেছি আমাদের জন্য দোয়া করবেন।

তাদের সাথে আসা ক্বারি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েত এসেছে। আমরা আশা করি অন্যান্যবারের ন্যায় এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতবিশ্ব কোরআন প্রতিযোগিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসরের দিনক্ষণ জানালেন কিউই কিংবদন্তি সাউদি

পরবর্তী

দূষিত বাতাসের শহরে ঢাকার অবস্থান তৃতীয়

পরবর্তী
ঢাকায় রিকশা ও অটো রিকশা চলাচল, ধুলাবালি ও দূষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দূষিত বাতাসের শহরে ঢাকার অবস্থান তৃতীয়

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়েতে হারলেও ‘সঠিক’ পথেই আছে আর্জেন্টিনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT