খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৩

ছবি: প্রতিনিধি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ জন পাহাড়ি যুবককে আটক করেছে পুলিশ।
আটক হওয়া রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও বিমন ত্রিপুরা (২২)। এখনও পলাতক রয়েছেন সুমন ত্রিপুরা (১৯)।
মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা এলাকার কালি মন্দিরে পূজায় যাওয়ার পথে ওই কিশোরী ধর্ষণের শিকার হন। অভিযোগ পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যায় ২ জন ও আজ বৃহস্পতিবার সকালে আরও এক যুবককে আটক করা হয়। পলাতক আরেক অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোস মীমাংসার চেষ্টা করা হলে কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরী বোনের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






