চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা, নারী ও দুই বিদেশি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
প্রতারণা মামলায় গ্রেপ্তার নারী ও দুই বিদেশি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শতাধিক গ্রাহকের বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করার দায়ে দেশি ও বিদেশী (নাইজেরিয়ান) ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এই সম্পর্কে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশী নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যমমানের ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র বিভিন্ন দফায় অর্থ আত্মসাৎ করছে।

র‍্যাব জানায়, চক্রটি গণ্যমান্য ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি সুকৌশলে প্রতারণার ফাঁদ তৈরি করে। বিশ্বাস অর্জন করলেই হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা। এধরণের প্রতারণা বর্তমানে ব্যাপক হারে বেড়েছে এবং চক্রটি তথ্য প্রযুক্তির দিক থেকে যথেষ্ট দক্ষ। প্রতারণার ক্ষেত্রে তারা বিদেশি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ব্যবহার করে অথবা ফেক অনলাইন ইকমার্স সাইট তৈরি করে তার সাথে সোশ্যাল মিডিয়া নম্বর সংযুক্ত করে।

Banglabid

র‍্যাব আরও জানায়, ঠিক এরকমই একটি চক্রকে র‍্যাব-১ এর একটি চৌকষ দল অনুসন্ধান করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সনাক্ত করে। ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন বিদেশী সোশ্যাল মিডিয়া নম্বর অনুসন্ধান করে নিশ্চিত হওয়া যায় যে চক্রটিতে কিছু নাইজেরিয়ান নাগরিক জড়িত যারা বাংলাদেশি মেয়েদের মিডিয়া হিসেবে ব্যবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ক্যাশ ইন বা ক্যাশ আউট করে প্রতারণার সুনিপুণ ফাঁদ তৈরি করে এবং মিডিয়ায় নিয়োজিত মহিলাদের মাধ্যমে বিশ্বাস অর্জন করার সাথে সাথেই হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা।

র‍্যাব জানায়, বিশ্বাস অর্জনের ক্ষেত্রে তারা মূলত একজন বিত্তবান বিদেশী নাগরিকের বেশ ধরে ফেসবুকে বিভিন্ন ধরনের বিনিয়োগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো অথবা কাস্টম ক্লিয়ারেন্সে বিদেশ থেকে পাঠানো দামী পণ্য নিষ্পত্তি করার জন্য নির্ধারিত চার্জ দাবি করে প্রতারণা করে। এক্ষেত্রে তারা ফটোশপ করা বিভিন্ন ধরনের ছাড়পত্র ও সার্টিফিকেট বানিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে প্রথম ধাপে সামান্য অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্স অথবা বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য বড় অংকের টাকা দাবি করা হয় যা অধিকাংশ গ্রাহক প্রলুব্ধ হয়ে প্রদান করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ণিত প্রতারণার ধরণ সনাক্ত করে গত ৬ জুলাই রাত এবং ৭ জুলাই দিনের বেলার বসুন্ধরা ও মীরপুরের পল্লবী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ জন নাইজেরিয়ান নাগরিক ফ্রাঙ্ক কোকো (৩৬), এমানুয়েল (৩৫) এবং একজন বাংলাদেশি নারী সদস্য মোসা. সুইটি আক্তারকে (২৭) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে প্রতারণার সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

Reneta

র‍্যাব জানায়, বর্ণিত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে বলে তারা জানায় এবং ১ জনের পাসপোর্ট আগেই জব্দ করা হয়েছে বলে জানা যায়। ধৃত আসামীদের নিকট হতে প্রতারণার কাজে ব্যাবহৃত ২টি ল্যাপটপ, ৪টি আইফোন, ৩টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি বাটন মোবাইল ফোন, ১টি ট্যাব, ১টি ওরিকো ব্র্যান্ডের হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদি ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতারণা থেকে সতর্কতা :

  • সোশ্যাল মিডিয়া বা ইমেইল অথবা কোন বিদেশী নম্বর থেকে অল্প সময়ে অধিক মুনাফার আশায় টাকা বিনিয়োগ না করা।
  •  ই-কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করার আগে অবশ্যই তা যাচাই করে নেওয়া এবং ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নেওয়া।
  • একই চক্র চাকুরীর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ করে। সরকারি বা বেসরকারি যে কোন সংস্থায় চাকুরির জন্য টাকা নেওয়া এবং দেওয়া দুইটি সমান অপরাধ।
  • বিদেশী নাগরিকদের ভিসার মেয়াদ না থাকলে বাড়ি ভাড়া বা সাবলেট না দেওয়া উত্তম। একইসাথে পুলিশের নিকট হাউজিনহ কর্তৃপক্ষ হতে ক্লিয়ারেন্স প্রদান করাও একান্ত প্রয়োজন।
  • মোবাইল ব্যাংকি এ্যাকাউন্ট, নগদ, বিকাশ সহ অন্যান্য অনলাইন এ্যাকাউন্ট এর পিন কোড ও তথ্য অন্য কাউকে শেয়ার না করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT