বাংলাদেশ

২৯৮ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, আধুনিক স্থাপত্যশৈলী সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

আজ মঙ্গলবার ৯ জানুয়ারি এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিক্রিয়ার জবাবে বলেন: বিদেশীরা কে কি বললো সেদিকে দেখা আমাদের কাজ না। আমরা নিয়মমতো কাজ করার করেছি।

আগামীকাল বুধবার সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরই মধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন।

নিয়মানুযায়ী, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…