আন্তর্জাতিক

তিউনিশিয়া উপকূলে মর্মান্তিক নৌকাডুবিতে ২৯ জনের মৃত্যু

নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে, বেশ কিছু মানুষ পানিতে ডুবে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে পরপর দু’টি নৌকাডুবিতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত কয়েকদিনে তিউনিশিয়া উপকূলে মোট সাতটি নৌকাডুবির ঘটনা ঘটলো। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের শরণার্থীরা কয়েকদিন ধরেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়ার চেষ্টা করছে। ইটালি কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই হাজার অভিবাসপ্রত্যাশী দেশটির ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছেছে।

বিষয়:নৌকাডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…