আন্তর্জাতিক

নাতির দেখভালের জন্য মেয়ের কাছে ২৯ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

বৃদ্ধা ও শিশুর আন্তরিক মুহূর্ত, বাংলাদেশ, পারিবারিক সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বৃদ্ধা ও শিশুর মধ্যে আন্তরিক মুহূর্তের ছবি, বাংলাদেশে পরিবারের মূল্যবোধের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একজন চীনা নারী পাঁচ বছর ধরে নাতির দেখভাল করার পর তার মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এতদিন ধরে নাতির যত্ন নেওয়ার জন্য ২৬ হাজার ডলার (২৮ লাখ ৬৫ হাজার টাকা) ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত সিচুয়ান প্রদেশের গুয়াংগান সিটিতে বাস করা ওই নারীর নাম ডুয়ান।  তিনি ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত নাতির দেখভাল করেন।

ডুয়ান জানিয়েছেন, তার মেয়ে হু এবং জামাই ঝু তাদের সন্তানকে দেখভালের সময় পেতেন না। এই দম্পতি চেংডু শহরে কাজ করতেন। তারা ডুয়ানকে প্রতি মাসে ১৩৫ মার্কিন ডলার খরচ পাঠাতেন। ডুয়ান তার নাতির দেখভালের পাঁচ বছর পর সিদ্ধান্ত নেন এজন্য তিনি আরও ক্ষতিপূরণ দাবি করবেন।

যেমন ভাবনা তেমন কাজ,  মেয়ে ও জামাইয়ের কাছে সম্প্রতি ক্ষতিপূরণ হিসেবে ২৬ হাজার ডলার দাবি করেন ডুয়ান। হু তার মাকে ৬ হাজার ৮শ ডলার (৭ লাখ ৫০ হাজার টাকা) দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তারা একটি চুক্তিতে সই করেন। তবে ডুয়ান বারবার বলা সত্তেও হু টাকা না দিলে তিনি দম্পতির বিরুদ্ধে মামলা করেন।

আদালত বলেছে, তার নাতির যত্ন নেওয়ার জন্য তার আইনগত বাধ্যবাধকতা নেই তবে দম্পতির কাছ থেকে শিশু যত্নের ফি পাওয়ার অধিকার রয়েছে ডুয়ানের। তবে আদালত তার দাবি করা টাকার পরিমাণ বেশি উল্লেখ করা তা ৬ হাজার ৮শ ডলার নির্ধারণ করেন।

বিষয়:চীন নাতি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…