জনপদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজট, ট্রাক ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার যানজট, ট্রাক ও গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

বুধবার ২৮ আগস্ট গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সকাল থেকে দুপুর পযন্ত মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের ভেতর প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে। এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যাধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। ঢাকামুখী কয়েকটি গাড়ি বিকল হযেছে তাই আরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিষয়:ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…