খন্ডিত আকারে নয়, আগামী ২৬ নভেম্বর রোববার ৩শ’ আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত যেসব সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে সেখানে কয়েকজন এমপি বাদ পড়েছেন, কিছু নতুন মুখ এসেছে। যাদের বাদ দেয়া হয়েছে তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন।






