চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ২৫২ জন বাংলাদেশিসহ মোট ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছেন দেশটির ৮৫ জন ইমিগ্রেশন অফিসার।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আজ (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে মালয়েশিয়ায় কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ দেশটির জালান বাংসার এলাকার আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে একজন ১ বছর চার মাস বয়সী শিশুসহ ৫৬৭ জন নথিবিহীন বিদেশী নাগরিককে আটক করেছে যার মধ্যে ২৫২ জনই বাংলাদেশি।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, ১ হাজারেরও বেশি নাগরিককে শনাক্ত করে এর মধ্যে ৫২৮ জন পুরুষ, ৩৮ জন মহিলা এবং ১ জন শিশুকে আটক করা হয়েছে। আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ফিলিপিন্সের নাগরিক। আটক ৫৬৭ জনের মধ্যে ২৫২ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়াও নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপিন্সের ৪ জন এবং ভারতের ১ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটকদের কারও কাছেই সঠিক পরিচয়পত্র ছিল না এবং অনেকের কাছে জাল ভ্রমণ ভিসা ছিল। কিছু বন্দী পরিবারসহ আছে। অন্যরা ভিজিট পাস ব্যবহার করে প্রবেশ করেছিল কিন্তু ধারণা করা হচ্ছে। অভিযানের সময় একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীইমিগ্রেশনবাংলাদেশি আটকমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT