চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ২৫% ছাড় কার্যক্রম চালু

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় কার্যক্রম চালু করেছে সরকার। একইসঙ্গে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আন্তনগর ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ রবিউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার গণপরিবহন ব্যবস্থাকে আরও মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করতে কাজ করছে। প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সহজ ও সম্মানজনক করতেই এই বিশেষ ভাড়া ছাড় চালু করা হয়েছে।

ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঈদুল আজহাকে সামনে রেখে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে আন্তনগর ট্রেনে আলাদা কোচ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সোমবার থেকে সোনার বাংলা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে একটি করে কোচ শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তনগর ট্রেনে এ সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ছবি: সংগৃহীত

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা যাবে।

ছবি: সংগৃহীত
Reneta

অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই ২৫ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স যাচাই করা হবে। তবে সার্ভিস চার্জ ও ভ্যাটসহ অন্যান্য চার্জ বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে।

এ ছাড়া প্রতিবন্ধী যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল রাখা হয়েছে। পাশাপাশি সব শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যাত্রীবান্ধব করে তুলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তঃনগর ট্রেনঈদুল আজহাপ্রধানমন্ত্রী তারেক রহমানপ্রবীণ ও প্রতিবন্ধীভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড়মেট্রোরেল ও ট্রেন ভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT