অর্থনীতি

তথ্যপ্রযুক্তি খাতের ২৪ পরিসেবায় ২০২৭ সাল পর্যন্ত কর অবকাশ

বাংলাদেশের পতাকাসহ বিশ্ব মানচিত্রের উপর তথ্য প্রযুক্তি কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তি খাতের ২৪ পরিসেবা ২০২৭ সাল পর্যন্ত কর অবকাশের বিষয়বস্তু ধারণ করে চ্যানেল আই অনলাইন এর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর মাঝে অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ গত অর্থবছরের তুলনায় বেড়েছে চারশ নব্বই কোটি টাকা।

স্মার্ট বাংলাদেশের জন্য চারটি বিষয়কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। যার মাঝে রয়েছে স্মার্ট নাগরিক, অর্থনীতি, সরকার ও সমাজব্যবস্থা।

২০২৩-২৪ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৩শ ৮৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় ২ হাজার ৮শ ৭৩ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় বেড়েছে ৪ শ ৯০ কোটি টাকা। ২০২২ সালের তুলনায় তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ১ হাজার ১শ ৪৬ কোটি টাকা। সবমিলিয়ে এই খাতের বরাদ্দ বিগত কয়েক বছরেই বেড়েছে।

অন্যদিকে এই বছরের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল করমুক্ত থাকা বা না থাকার বিষয়টি। আগামী ৩ বছরের জন্য অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত এই খাতের মোট ২৪ টি পরিসেবা করঅবকাশ সুবিধা পাচ্ছে।

বিষয়:বাজেট ২০২৪-২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…