আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২৪, আহত অনেক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২৪, আহত অনেক, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের বেলুচিস্তানের একটি রেলস্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের সময় রেলস্টেশনে ভিড় ছিল। পরে অল্প সময়ের মধ্যেই প্ল্যাটফর্ম জুড়ে মরদেহের স্তূপ জমে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আহত ৪৪ জনকে স্থানীয় হাসপাতালে আনা হয়েছে।

পাকিস্তানে তিন মাস আগে, বিচ্ছিন্নতাবাদী দল বেলুচিস্তানে পুলিশ স্টেশন এবং হাইওয়েতে হামলা চালায়। এতে তখন অন্তত ৭৩ জন নিহত হয়।

বিষয়:নিহত ২৪ পাকিস্তান বিস্ফোরণ রেলওয়ে স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…