চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও উত্তপ্ত মণিপুর, রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মণিপুরে সংঘর্ষের সময় একটি গাড়ি ও বাইক জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও ছড়িয়েছে উত্তপ্ত। রাজ্যে দ্রুত ‘শান্তি’ ফেরাতে এরই মধ্যে জারি করা হয়েছে এলাকা ভেদে কারফিউ। দাবি উঠেছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার। এছাড়াও এন বীরেন সিংহের সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল মেইতেই সম্প্রদায়।

রোববার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জিরিবাম জেলায় ছ’জনের অপহরণ এবং হত্যার বিচার চেয়ে মূলত রাজ্যটিতে প্রতিবাদ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে এই প্রতিবাদ বিক্ষোভ পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। এই সময় রাজ্যের দুই মন্ত্রী এবং সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া যায়। পরে নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গত কয়েক দিনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। জিরিবাম, পশ্চিম ইম্ফল, বিষ্ণুপুর-সহ একাধিক জেলায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে ছ’টি থানা এলাকায় নতুন করে চালু করা হয় ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’।

মণিপুরের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার জিরিবামের একটি নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। অন্য তিনজনের লাশ শনিবার পাওয়া গেছে। নিহতদের তিনজন নারী ও বাকি তিনজন শিশু।

ধারণা করা হচ্ছে লাশগুলো মেইতেই সম্প্রদায়ের। গত সপ্তাহে জিরিবাম জেলায় মণিপুর পুলিশ ও কুকি বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

Reneta

সরকারি তথ্য অনুযায়ী, সহিংসতার কারণে গত বছর কয়েক মাস মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। ওই সময় অন্তত ৬০ হাজার মানুষ গৃহহীন হন। তবে বেসরকারি পরিসংখ্যান বলছে, এই সংখ্যা আরো বেশি।

নানা ধরনের উদ্যোগ নিয়েও ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরের জাতিগত দাঙ্গা লাগাম টেনে ধরতে পারছে না। যা নিরাপত্তার জন্য আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৪ ঘণ্টার আল্টিমেটামমণিপুরমণিপুর উত্তপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT