রাজনীতি

সুচির মতো সরকারও রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে ব্যস্ত: মোশাররফ

মোশাররফের মুখের ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ রাজনীতিবিদ মোশাররফের ছবি, তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব. Channel i News – চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা নিয়ে অংসান সুচির মতো আওয়ামী লীগ সরকারও ধামাচাপা দেয়ার কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার সকাল ১১ টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

মোশাররফ বলেন, রোহিঙ্গা ইস্যুতে জান্তা সরকারের মতো আচরণ করছে সরকার। সবকিছু ধামাচাপা দেয়ার কৌশলে ব্যস্ত।

তিনি বলেন, সারাবিশ্ব দেখছে রাখাইনের রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। একটি জাতিকে শেষ করে দিচ্ছে। আমরা এর নিন্দা জানাই।

তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের সাফাই গাচ্ছে। এটি ঠিক হচ্ছে না।

গত দুই সপ্তাহ আগে সহিংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য ছেড়ে অনাহারে  ক্লান্তদেহ নিয়ে আতঙ্ক নিয়ে বাংলাদেশে পাড়ি জমায় রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমার সরকারি বাহিনী ও বৌদ্ধ ভিক্ষুরা তাদের গ্রাম পুড়িয়ে দেয়। মিয়ানমার সরকারের তথ্য মতে, ২৫ তারিখের সংঘর্ষে প্রায় ৪০০ জন নিহত হয়। জাতিসংঘের তথ্যমতে, সহিংসতার পর ২ লাখ ৭০ হাজারের উপর রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…