স্বাস্থ্য

করোনায় নতুন করে ২১ জন আক্রান্ত

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

Voters wearing masks participate in an election process, with election officials assisting them. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২০ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ০৯ শতাংশ।

মঙ্গলবার শনাক্তের হার ছিল দশমিক ৬৯ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৭৮ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ২১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯ জন। শনাক্তের হার দশমিক ৯৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬৬ শতাংশ।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…