বিনোদন

নাচের মহড়ায় ৭০ ঘণ্টা!

নাচের মহড়ায় ৭০ ঘণ্টা!

নাচের মহড়ায় জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড তারকাদের একের পর এক রেকর্ড কিন্তু চোখে পরার মতো। এই রেসে পিছিয়ে নেই শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। শুধু অভিনয় না, নাচ আর গান দুটোতেই সমান তালে তাল মেলাচ্ছেন বলিউডের এই তারকা। তাই ‘জুড়ুয়া টু’ ছবির গানে নাচার জন্য ৭০ ঘণ্টা শুধু মহড়াই করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

১৯৯৭ সালের ছবি ‘জড়ুয়া’ রিমেক রূপে আসছে ‘জুড়ুয়া টু’। ছবিতে সালমান খানের চরিত্রে এবার অভিনয় করছেন বরুণ ধাওয়ান আর কারিশমা কাপুরের চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে। রম্ভার চরিত্রে নতুন ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু।

রিমেকে নতুন মাত্রা দিতে পুরোনো ছবির দুটি জনপ্রিয় গান নতুন ভাবে দেখা যাবে। ‘জুড়ুয়া টু’তে ‘টান টানা টান’ আর ‘উচি হ্যায় বিল্ডিং’–এর কোরিওগ্রাফি করছেন গণেশ আচার্য। ঠিক এই গান দুটির মহড়া নিখুঁত ভাবে করতে জ্যাকুলিন ৭০ ঘণ্টা খেটেছেন। জনপ্রিয় এই গানটি নতুন ভাবে উপস্থাপন করা নাকি জ্যাকুলিনের কাছে চ্যালেঞ্জ মনে হয়।

তাই তিনি মনে করেন, ‘নাচের মহড়া আর শুটিংয়ের সময় পুরোনো গানগুলোর নতুন ভার্সনকে আমরা একদম নবজাতকের মতো গুরুত্ব দিয়েছি। একটু যদি অমনযোগী হতাম, তাহলেই সব শ্রম নষ্ট হয়ে যেত আমাদের। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:জ্যাকুলিন ফার্নান্দেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…