ফুটবল

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে দিল কলম্বিয়া

কলম্বিয়া ও আর্জেন্টিনা ফুটবল ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ও কলম্বিয়া দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সবশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে দেখা হয়েছিল আর্জেন্টিনার। প্রতিপক্ষকে রুখে দিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর আবারও মুখোমুখি হলো দল দুটি। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি তাই কলম্বিয়ার জন্য হয়ে উঠলো প্রতিশোধের। এবার বিশ্বজয়ীদের হারিয়ে প্রতিশোধটাও নিয়ে নিল কলম্বিয়া।

কলম্বিয়ার মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল। ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গঞ্জালেজ। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।

এই হারে আর্জেন্টিনার ১২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল। গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের পর এবারই প্রথম হারল আলবিসেলেস্তিরা।

বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি তারা। গোলের জন্য ১৩টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে বিশ্বজয়ী দল। বিপরীতে কলম্বিয়ানদের ৯ শটের পাঁচটিই লক্ষ্যে ছিল।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। তাতে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।

বিষয়:২০২৬ সালের বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা কলম্বিয়া দিবালা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…