চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডে লেডে ৫ উইকেটের পর ১২৩ রান, বিশ্বকাপে নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ন ০৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে চমক দেখিয়েছে নেদারল্যান্ডস। সাড়ে তিন শতাধিক রান স্পর্শ করে গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সুপার ওভারে। অন্যদিকে গ্রুপপর্ব ও সুপার সিক্সে শুরুতে উড়তে থাকা জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের দৌড় থেকেই বিদায় করে দিয়েছিল স্কটল্যান্ড। ভারত বিশ্বকাপের টিকিট কাটার লড়াইয়ে শেষে অঘোষিত ‘ফাইনালে’ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। জয়ী ডাচবাহিনী। স্কটিশদের ৪ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে খেলা।

অক্টোবরে ভারতে হতে চলা বিশ্বকাপের টিকিট বাছাইপর্বে প্রথম নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অপেক্ষা ছিল আরেকটি দলের। ডাচদের চেয়ে তুলনামূলক এগিয়ে ছিল স্কটিশবাহিনী। তবে স্কটিশদের বিপক্ষে দ্রুততম জয়ে টিকিট নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস।

বুলাওয়েতে টসে জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। ব্র‌েন্ডন ম্যাকমুলেনের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটিশ দলটি। জবাবে নেমে বাস ডে লেডের ১২৩ রানের ইনিংসে ৪৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

বৃহস্পতিবার সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। আগে ব্যাটে নেমে ডাচ বোলারদের তোপে পড়ে স্কটিশবাহিনী। পরে অবশ্য প্রতিরোধ গড়েন ম্যাকমুলেন ও রিচি বেরিংটন। দুজনে প্রতিরোধ গড়লে বাস ডে লেডে ৫ উইকেট শিকার করে স্কটিশদের চাপে ফেলেন। শেষঅবধি ৯ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ পায় স্কটিশ দল।

জবাবে নেমে শুরুটা দারুণ হয় নেদারল্যান্ডসের। দলীয় ৭২ রানে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটে এসে ঝড় তোলেন বাস ডে লেডে। জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে রান আউট হয়ে ফেরেন এ অলরাউন্ডার। শেষ অবধি ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ডাচবাহিনী। ৯২ বলে ১২৩ রান করেন লেডে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেদারল্যান্ডসলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT