তথ্যপ্রযুক্তি

সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহার করছে ২০ কোটি মানুষ

চ্যাটজিপিটি ও ওপেনএআই লোগো সহ একটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ছবি যেখানে একটি হাতে মোবাইল ফোনে ‘ChatGPT’ লেখা দেখানো হয়েছে, ওপেনএআই লোগো ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এক সপ্তাহে ২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছে বলে জানিয়েছে এআই স্টার্টআপ কোম্পানি ওপেনএআই। গত বছরের তুলনায় চলতি বছর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওপেনএআই এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২২ সাল থেকে চালু হওয়া চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি, ব্যবহারকারীর নির্দেশের উপর কাজ করে।

ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান বলেন, ১০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে চ্যাটজিপিটির। এখন প্রতি সপ্তাহে ২০ কোটিরও বেশি মানুষ এ চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করছে। সেবাটির প্রতি মানুষের আগ্রহ ক্রমে বাড়ছে।

প্রত্রিবেদনে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ৫০০টি প্রতিষ্ঠান তাদের কাজে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করছে। এছাড়া চলতি বছর জুলাইয়ে জিপিটি ফোর মিনি প্রকাশের পর থেকে ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার দ্বিগুণ হয়েছে।

বিষয়:চ্যাটজিপিটি ব্যবহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…