বাংলাদেশ

রাজধানীতে বাস উল্টে ২০ জন আহত

ঢাকা শহরে একটি বাস উল্টে গেছে, আশেপাশে লোকজন ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাস উল্টে যাওয়ার ফলে আশেপাশে লোকজন ও পুলিশ উপস্থিত, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বাংলামোটরে ওভারটেক করতে গিয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ১১টার দিকে বাংলামোটরের পান্থকুঞ্জ পার্কের সামনে শিকড় ও বিহঙ্গ পরিবহনের দুটি বাসের চালক একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় নামেন। সেসময় শিকড় পরিবহনের বাসের ধাক্কায় উল্টে যায় বিহঙ্গ পরিবহনের একটি বাস। এতে ২০ যাত্রী আহত হন।

তবে তাদের অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থলে পৌঁছে শাহবাগ থানা পুলিশ বাস দুটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক ও তাদের সহকারি।

বিষয়:ঢাকা বাংলামোটর বাস দুর্ঘটনা রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…