দক্ষিণ আফ্রিকাতে একটি সড়ক দুর্ঘটনায় এক হীরা খনির অন্তত ২০ জন কর্মী নিহত হয়েছেন।
আরব নিউজ জানিয়েছে, জিম্বাবুয়ে সীমান্তের কাছে মুসিয়ান গ্রামে অবস্থিত খনি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।
দেশের উত্তরে লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভঙ্গানি চাউকে বলেছেন, দেশের অন্যতম বৃহত্তম হীরার খনি ভেনেটিয়া থেকে কর্মীদের নিয়ে যাচ্ছিল বাসটি। রাস্তায় বাসটির সাথে একটি লরির সংঘর্ষে বাঁধে। এতে ২০ জন মারা যান।
বতসোয়ানা এবং জিম্বাবুয়ের সীমান্তের কাছে অবস্থিত ভেনেশিয়া খনিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে পরিচালনা করছে ডি বিয়ার্স গ্রুপ। ৪,৩০০ জনেরও বেশি কর্মী কাজ করেন খনিটিতে।








