চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ মার্কিন নাবিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

চীনকে স্পর্শকাতর সামরিক তথ্য দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্ত নাবিকদের একজন স্পর্শকাতর ছবি ও ভিডিও পাঠানোর জন্য অর্থও নিয়েছেন।

শুক্রবার ৪ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বৃহস্পতিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেশটির নৌ কর্তৃপক্ষ।

গ্রেফতার নাবিকরা হচ্ছেন- ২২ বছর বয়সী জিনচাও ওয়েই এবং ২৬ বছর বয়সী ওয়েনহেং ঝাও। ওয়েনহেং ঝাও ছবি ও ভিডিও পাঠানোর জন্য অর্থ নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর নাবিক জিনচাও ওয়েই মার্কিন নাগরিক হলেও তিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে মার্কিন নাগরিকত্ব পান। এই নাবিক মূলত একজন চীনা এজেন্টকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হন।

এছাড়াও এই দু’নাবিকের সাথে একই চীনা এজেন্ট যোগাযোগ করেছিল কি-না তা এখনও স্পষ্ট নয়।

মার্কিন অ্যাটর্নি র‌্যান্ডি গ্রসম্যান বলেছেন, ‘যখন একজন সৈনিক বা নাবিক দেশের চেয়ে নগদ অর্থকে প্রাধান্য দেয় এবং বিশ্বাসঘাতকতার চূড়ান্ত আচরণে জাতীয় প্রতিরক্ষা তথ্য প্রতিপক্ষের কাছে হস্তান্তর করে, তখন আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

Reneta

এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে ওয়েইকে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। আর ঝাও-এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তারও সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে।

গ্রেপ্তারকৃত এই দু’জনকে পৃথক মামলায় আসামি করা হয়েছে। তবে উভয়ের সাথে একই চীনা এজেন্ট যোগাযোগ করেছিল কিনা তা কর্মকর্তারা বলতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিফোর্নিয়াচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT