জয়পুরহাট সদর উপজেলার তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার দুই শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কারাগারে যাওয়া দুই শিক্ষক হলেন, ক্বারী শিক্ষক রেজাউল করিম ও ইবেতেদায়ী শিক্ষক মওলানা তহিদুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, ২৩ আগস্ট জয়পুরহাট সদর থানার একটি দাখিল মাদ্রাসায় প্রতিদিনের মতো ক্লাস করতে যায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। এ সময় ক্বারী শিক্ষক রেজাউল করিম অন্য ছাত্র-ছাত্রীদের কৌশলে ক্লাস থেকে বাইরে বের করে দিয়ে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন। পরে ইবেতেদায়ী মওলানা তহিদুল ইসলামও তার সঙ্গে একই আচরণ করেন। এরপর ওই ছাত্রী বাড়ি এসে তার মাকে বিষয়টি খুলে বললে ২৫ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে ওইদিন দুপুরেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক কোমলমতি ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল।







