কক্সবাজার

পাহাড় কাটার সময় মাটি চাপায় ৩ রোহিঙ্গা শ্রমিক নিহত

পাহাড় কাটার সময় মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় কাটার সময় মাটি চাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় ধসে মাটি চাপায় ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোর ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ দুটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

এ ঘটনায় নিহতরা হলেন, ১ নং ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩) , ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০) ও  ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের  সুলতান আহমদ এর পুত্র নুরুল কবির (৩০)। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত দুই শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অন্য দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটি নিচে আর কোন লোক মাটি ছাপা পড়ে আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বিষয়:কক্সবাজারের উখিয়া নিহত পাহাড় ধ্বস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…