চাঁদপুর

পাসপোর্ট করতে গিয়ে চাঁদপুরে ২ রোহিঙ্গা নারী আটক

চাঁদপুরে পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা নারী, পুলিশ ও কর্মকর্তাদের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে গিয়ে ধরা পড়েছেন ২ রোহিঙ্গা নারী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নথিপত্র ও তথ্যাদি যাচাই করার সময় তাদের কথাবার্তা ও নথিপত্রে অসামঞ্জস্যতা দেখে সন্দেহ করেন। ফলে নিবিড় জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) বলে স্বীকার করেন।

তারা জানান, দালালদের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন তারা।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, আটককৃত দুই নারী সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে, সেজন্য তারা সর্বদা কঠোর নজরদারি রাখছেন।

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সৌদি আরবে যাওয়ার জন্য তারা এই অপচেষ্টা করেছিলেন।”

আটককৃত দুই রোহিঙ্গা নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়:বাংলাদেশি পাসপোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…