বাগেরহাটের ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

বাগেরহাটের ট্রাকের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে অপর দিক থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের হেল্পার নিহত হয়েছে। নিহতদের মধ্যে খুলনা বাস্তহারা কলোনির নুর হোসের পুত্র ইমন হাসান নামের একজনের পরিচয় পাওয়া গেছে।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে ট্রাক থামিয়ে বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক। সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী মারা যান। মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






