চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যাংকলরির চাপায় ঘুমন্ত ২ জনের মৃত্যু

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৩:৫৯ অপরাহ্ণ ১১, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে ট্যাংকলরির চাপায় ঘুমন্ত অবস্থায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাজারের নৈশ্যপ্রহরী সদরের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬৫) ও ফলের দোকানের কর্মচারী সদরের হাটখোলা এলাকার বাসিন্দা রানা (৩০)।

আজ (১১ মে) শনিবার ভোর সোয়া ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের কাউগাঁও মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ট্যাংকলরির চালক ও হেল্পারকেকে আটক করে পুলিশের কাছে হস্তকান্তর করেছে স্থানীয়রা। পরে ওই ট্যাংকলরিটি জব্দ করেছে পুলিশ।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি ঘটনাস্থলে ফুটপাতের কয়েকটি দোকান মাড়িয়ে আব্দুস সোবহানের মুদিখানা ও বয়লার মুরগীর দোকানে উঠিয়ে দেয়। এরআগে ট্রাকটি ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফলের দোকানের কর্মচারি রানাকে পিষ্ট করে।

তিনি জানান, ঘটনাস্থলেই আজাহার আলী মারা যান। আহত অবস্থায় ফল দোকানের কর্মচারি রানাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।

দিনাজপুর জেলার ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা জানান, প্রায় ১০০ গজ দুর থেকে ট্যাংকলরিটি একাধিক দোকান মাড়িয়ে পরে মুদিখানা ও বয়লার মুরগির দোকানে উঠিয়ে দেয় চালক। এক পর্যায়ে সময় চালক টের পেলেও হেল্পারকে ডেকে উঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT