জনপদ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বজ্রপাতে নিহত দুই কৃষকের মরদেহ, আশপাশে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, ঘটনাস্থলে লোকজনের সমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ২ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন, আফজাল হোসেন ও মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার সদরে। তারা সম্পর্কে খালাতো ভাই।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এসময় গুড়িগুড়ি বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

এই ঘটনায় আহত হন ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়:বজ্রপাত বজ্রপাতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…