ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় ২ পথচারী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত দুই পথচারীর মৃতদেহ উদ্ধারকারীরা সরাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি ও খানবাড়ি এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ২ পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দোগাছি এলাকায় একটি অ্যাম্বুলেন্স-এর ধাক্কায় অজ্ঞাতনামা ১জনের মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে এক মোটরসাইকেল চাপায় অজ্ঞাতনামা আরেক পথচারী নিহত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ার আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গেই মৃতদেহ দুটি উদ্ধার করেছে হয়েছে ফায়ার সার্ভিসের একটি দল। অ্যাম্বুলেন্সটি আটক করে হাসারা ফাঁড়িতে নেয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






