বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আজ ৮ মার্চ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে হুথিরা আবারও ইসরায়েলে আক্রমণের হুমকি দিয়েছে। ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি বলেছে, ইসরায়েল গাজায় খাদ্য, ওষুধ সরবরাহ নির্বিঘ্ন না করলে নৌ হামলা চালানো হবে।
এদিকে মুসলিম দেশগুলো গাজা নিয়ে মিশরের পরিকল্পনায় সমর্থন দিয়েছে। ওই প্রস্তাব গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে।








