জনপদ

পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ২

পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য, আহত ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকআপ ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে সিলেটগামী সিমেন্ট এর ট্রাক তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তারা গাড়ী দু’টি জব্দ করেছে।

বিষয়:ট্রাক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…