ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কল্যাণপুর থানার সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে ‘কল্যাণপুর কালীঘাট, সার্বজনীন পুলিশ স্টেশন’।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার ১১ জুন সকালে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






