ট্রাকচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, ট্রাফিক সিগন্যাল, দুর্ঘটনা এড়াতে সচেতনতা বার্তা. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






