খুলনা আদালত চত্বরে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আদালতে হাজিরা শেষে দুই ব্যক্তি বাইরে বের হলে আগে থেকেই অপেক্ষমাণ দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় পর্যন্ত নিহত ব্যক্তি ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।







