জনপদ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও ভাঙচুরের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও ভাঙচুরের চিত্র, আহত ও নিহতের সংখ্যা নিশ্চিত হয়নি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনোয়ারুল আলম:

নীলফামারীর সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা মাদ্রসা সংলগ্ন এলাকায় সিএনজি ও পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার ২০ মার্চ সকাল ৯ টায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সদস্য শাহাবুদ্দিন নামে এক যাত্রী আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ জানিয়েছে, জলঢাকা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী আবু তাহের ও মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার অফিসার নূরে আলম সিদ্দিকী নিহত হয়েছেন। নিহত আবু তাহেরের পিতা মৃত রিয়াজ উদ্দিন সৈয়দপুরের বাঙ্গালীপুর নীজপাড়ায় বসবাস করতেন এবং নিহত নূরে আলম সিদ্দিকীর নওগাঁয় শহরের আসাদ আলী প্রামানিকের ছেলে। তিনি তিন দিন আগে ক্যাশ অফিসার হিসাবে মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার যোগদান করেছিলেন।

বিষয়:নিহত ২ নীলফামারী সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…